26.2 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

বিমান বিধ্বস্তের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল (সোমবার) পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়।

বার্তায় বলা হয়, শোক পালনের উদ্দেশ্যে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

৯৭৭ প্রতিষ্ঠানের অধিকাংশের নাম পরিবর্তন করেছে সরকার : প্রেস উইং

brs@admin

টানা তৃতীয় দিন রাজপথে জবি শিক্ষার্থীরা

brs@admin

ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও

News Desk

ঢাকা মহানগর আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার

News Desk

বিপিএলের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান

News Desk

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

News Desk
Translate »