30.6 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদস্বাস্থ্য

নবজাতকের মরদেহ পড়েছিল রাস্তায়

রাজধানীর লালবাগ থানার চৌধুরী বাজার কাশ্মীরি টোলা লেন এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে এই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম হাসান জানান, খবর পেয়ে গতকাল রাত পৌনে ২টার দিকে লালবাগ চৌধুরী বাজার কাশ্মীরি টোলা লেন এলাকার একটি বাসার সামনে থেকে ১ দিন বয়সী এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কে বা কারা ওই নবজাতককে ফুটপাতে ফেলে রেখে গেছে এই বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসি- টিভি ফুটেজ দেখে ঘটনাটি বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

এখন পাহাড়ের অবস্থা শান্ত, কোনো সমস্যা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না: ইসি সচিব

News Desk

লন্ডনে বিদ্যুৎহীন হাজারো বাড়ি, বন্ধ হিথ্রো বিমানবন্দর

brs@admin

কাঠমাণ্ডুর দুর্ঘটনায় সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে ইউএস-বাংলাকে নেপালের আদালতের নির্দেশ

News Desk

পঞ্চগড়ে ছাত্রদলকর্মী হত্যার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

News Desk

আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক

brs@admin
Translate »