BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

নির্বাচন বিলম্বের অর্থ সবাইকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া : দুদু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশি-বিদেশি শক্তি নির্বাচন ঠেকানোর যতো চেষ্টাই করুক না কেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে। নির্বাচন বিলম্বিত হওয়ার অর্থ হলো সবাইকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া।

রোববার (২০ জুলাই) প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

ভারতকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, গত বছর থেকে বড় একটি দেশ তাদের আশীর্বাদপুষ্ট শেখ হাসিনা সে দেশে পালিয়ে যাওয়ার পর দেশটি অবারিতভাবে, অনবরত মিথ্যা কথা সারা বিশ্বে প্রচার করছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে তারা আপত্তিকর কথা-বার্তা বলছে।

সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির আরেক নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছেন, তারা নির্বাচন চান না। লন্ডন বৈঠকের পর মানুষ নির্বাচন প্রসঙ্গে আশ্বস্ত হয়েছিল, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

brs@admin

বিএমইউ’র ডেন্টাল অনুষদের ডিন হলেন ডা. সাখাওয়াৎ হোসেন

News Desk

প্রধান উপদেষ্টা জাতিসংঘে পিকনিক করতে গেছেন: মেজর হাফিজ

News Desk

স্টুডেন্ট ভিসার আবেদন ফের চালু করলো যুক্তরাষ্ট্র

brs@admin

নিবন্ধন পেলো ‘বাংলাদেশ লেবার পার্টি’

News Desk

আ. লীগ নিষিদ্ধের দাবি রাস্তায় নেমে আসার আহ্বান জুলাই অভ্যুত্থানের নেতাদের

brs@admin
Translate »