শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদরাজনীতি

মোংলায় যুবলীগ নেতা আটক

মোংলায় ডেভিল হান্ট অভিযানে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে মোংলা পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক শেখ আল মামুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জাহাজ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসা এবং অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে পৌর যুবলীগনেতা মামুনকে আটক করা হয়েছে। আজ রোববার (২০ জুলাই) সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি সই হচ্ছে না: পররাষ্ট্র উপদেষ্টা

brs@admin

ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত

News Desk

মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৩

News Desk

বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

brs@admin

ঐকমত্য কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার

News Desk

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমলো

News Desk
Translate »