27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

সুইডিশ রুনিকে দলে নিলো বার্সেলোনা

উইঙ্গার রুনি বার্দগিকে (১৯) দলে নিয়েছে বার্সেলোনা, তবে সুইডিশ বয়সভিত্তিক দলের এই ফুটবলারকে নিতে কত টাকা ট্রান্সফার ফি দিয়েছে, তা জানায়নি কাতালান ক্লাবটি।

কুয়েতে জন্ম নেয়া এই সুইডিশ ফুটবলারকে এফসি কোপেনহেগেন থেকে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে বার্সা। ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত হ্যান্সি ফ্লিকের দলের সঙ্গে থাকবেন এই উইঙ্গার।

এর আগে, ২০২০ সালে কোপেনহেগেনের বয়সভিত্তিক দলে যোগ দেয়ার দুই বছরের মধ্যেই ক্লাবটির মূল দলে জায়গা করে নেন বার্দগি। কোপেনহেগেনের হয়ে তিনটি ডেনিশ লিগ ও দুটি ডেনিশ কাপ জিতেছেন তিনি। দলটির হয়ে মোট ৮৪টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৫টি এবং অ্যাসিস্ট করেছেন একটি।
বিআরএসটি/এসএস

Related posts

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

News Desk

ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা মায়ানমার জান্তার

News Desk

টাকার বিনিময়ে বদলি জেল খাটতে এসে ফিঙ্গারপ্রিন্টে ধরা

News Desk

গাজায় ইসরায়েলী হামলায় আরও ৭১ প্রাণহানি

News Desk

মনিরামপুর বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল

News Desk

সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

brs@admin
Translate »