26.9 C
Bangladesh
Sunday, August 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

‘সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা’ : মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন, বিএনপি এই কথা আর শুনতে চায় না। সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা৷ যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া।

শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফরম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকতে।

অনুষ্ঠানে নেতা-কর্মীদের মধ্যে বিএনপির পুরাতন সদস্যদের নবায়ন ফর্ম এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

চীনের গানসু প্রদেশে ভয়াবহ বন্যা

News Desk

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫১৫

News Desk

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

News Desk

দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : নাহিদ ইসলাম

News Desk

চট্টগ্রাম-গাজীপুরে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার

News Desk

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

News Desk
Translate »