26.2 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

‘সোহাগ ভাই, আমরা লজ্জিত’ মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে জামায়াত আমির

চাঁদাবাজির প্রতিবাদ করায় ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীর প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমানে বিদেশে অবস্থানরত এই রাজনৈতিক নেতা শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ঘটনাটি জানার পর ভাষা হারিয়ে ফেলেছেন বলে উল্লেখ করেন।

তিনি লেখেন, এ কোন যুগ! কোন সমাজ! প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র, সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো!

ডা. শফিকুর রহমান নিহত ব্যবসায়ী সোহাগের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না — এজন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত।

সমাজের নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, আজ তুমি কারো বিপদে চুপ থাকলে, আগামীকাল তোমার ওপর এর চেয়েও বড় বিপদ এলে, তখন তুমি কাউকে পাশে পাবে না। অতএব, ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদেরকে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে লক্ষ্যে সবাইকে সচেতন ও সংগঠিত হতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন পরিদর্শনে এলজিইডি

News Desk

ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা

News Desk

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান

News Desk

প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে : শাহবাজ শরিফ

brs@admin

শাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন অপু-বুবলী

brs@admin

গাজা ঘুরে বিবিসি সাংবাদিকের মর্মস্পর্শী বর্ণনা

brs@admin
Translate »