29.4 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মারা গেছেন সাবেক সিইসি শামসুল হুদা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী বলেন, ‘সকাল ৯ টায় বাসা থেকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করবো।

ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক আমলা এটিএম শামসুল হুদা সিইসির দায়িত্ব নিয়েছিলেন ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি। তিনি কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত।
বিআরএসটি/এসএস

Related posts

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাবনা : মন্ত্রিপরিষদ সচিব

News Desk

প্রধানমন্ত্রী তারেক রহমান আবাসন মেলার উদ্বোধন করলেন

News Desk

ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে উঠে : আইন উপদেষ্টা

News Desk

রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের হুমকি, জবাব দিল ভারত

News Desk

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

News Desk

স্ত্রীসহ সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

News Desk
Translate »