33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

পাকিস্তানের কেন্দ্রীয় অঞ্চলে আজ রোববার (২৯ জুন) ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
জার্মান গবেষণা সংস্থা জিওসায়েন্সেস (জিএফওজড) ও ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
জিএফওজড-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি অগভীর ছিল। এটি সাধারণত বেশি বিপজ্জনক বলে ধরা হয়। কারণ ভূত্বকের কাছাকাছি অবস্থানের কারণে কম্পনের মাত্রা বেশি অনুভূত হয়।
তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে জুলাই মাসের শুরুতে পাকিস্তানে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল বলে জানিয়েছিল ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনএসসি)। ওই কম্পণের গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং অবস্থান ছিল অক্ষাংশ ২৭.১৮° উত্তর এবং দ্রাঘিমাংশ ৬৪.৯৬° পূর্বে।
বিআরএসটি/এসএস

Related posts

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

News Desk

১ জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল

News Desk

সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের চেষ্টা ব্যর্থ হবে : রিজভী

brs@admin

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব, নিহত ৪

News Desk

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

News Desk

রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের: মির্জা ফখরুল

News Desk
Translate »