27.2 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন : মিন্টু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘অন্য দলের সঙ্গে আমাদের তুলনা করে লাভ নেই। তাদের প্রার্থী খুঁজতে হয়, আর আমাদের প্রার্থী বাছাই করতে হয়। যোগ্যদের প্রার্থী হিসেবে বাছাই করে বিএনপি।’

শনিবার (২৮ জুন) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘বিএনপি একটা বড় দল। এই দলে কোনো দ্বন্দ্ব নেই, আছে প্রতিযোগিতা। গণতান্ত্রিক দলে প্রতিযোগিতা বেশি থাকাটা স্বাভাবিক। আর দেশের জনগণের চাওয়াই বিএনপির চাওয়া। আর সেটা হলো জাতীয় নির্বাচন।’

এছাড়া বর্তমান যে পরিস্থিতি তাতে তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬ জেলায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির আওতায় দায়িত্বপ্রাপ্ত নেতাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিআরএসটি/এসএস

Related posts

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল মহানগরে হবে বিজয় র‌্যালি

News Desk

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার

News Desk

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ

News Desk

অসংক্রামক রোগের চিকিৎসা আরও উন্নত হওয়া জরুরি : প্রধান উপদেষ্টা

News Desk

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৩

News Desk

বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত; দ্য টেলিগ্রাফ

News Desk
Translate »