33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ইসির ছয় কর্মকর্তাকে বদলি

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পরিচালক ও উপসচিব পদের ছয় কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলেছে ইসি।
রোববার (২২ জুন) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশনের উপসচিব মো. ফরিদুল ইসলামকে বদলি করে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে।

এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবিরকে ইসির বাজেট শাখায় এবং বাজেট শাখার উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমানকে বদলি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বদলিকৃত কর্মকর্তারা আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ৮ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
বিআরএসটি/এসএস

Related posts

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে: তারেক রহমান

News Desk

ডা. শফিকুর রহমানের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

বেকারত্ব ও দারিদ্র্য দূর করতে কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজরদারি প্রয়োজন : গণশিক্ষা উপদেষ্টা

brs@admin

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে : শিক্ষা উপদেষ্টা

News Desk

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: কর্মহীন হয়ে পড়বে ভোলার দুই লাখ জেলে

News Desk

নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

News Desk
Translate »