31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ২১ মুসলিম দেশ

মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিসরসহ ২১টি মুসলিম দেশ। একইসঙ্গে তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে।

সোমবার (১৬ জুন) এক খোলা চিঠির মাধ্যমে দেশগুলো এ আহ্বান জানায়। এতে স্বাক্ষর করেছে মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

চিঠিতে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। পাশাপাশি অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে সব রাষ্ট্রকে জাতিসংঘের নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপন (এনপিটি) চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইরানে ইসরায়েলি বিমান হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। এ পর্যন্ত দুই পক্ষের অন্তত ৩০০ জন নিহত এবং আরও প্রায় এক হাজার আহত হয়েছেন।

এ ধরনের সংঘাত শুরুর পর এই প্রথম একসঙ্গে এতগুলো মুসলিম দেশ থেকে যুদ্ধবিরতির আহ্বান এল।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

চাঁদপুরে হোটেল মালিককে জরিমানা

News Desk

হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফাটলো কামরুল ইসলামের

brs@admin

রাজধানীতে এনসিপির মশাল মিছিল

News Desk

সিনেমায় এবার মার্ক জাকারবার্গ হচ্ছেন জেরেমি স্ট্রং

News Desk

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

News Desk

‘গুম আর কখনো নয়’ – আন্তর্জাতিক গুম দিবসে আব্দুল কাইয়ুম মিঠুর জোরালো দাবি

News Desk
Translate »