BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

র‍্যাব পরিচয়ে বাসে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

র‍্যাব পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি মামলার প্রধান আসামি মো আল-আমিনকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (২৫ মে) র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সনদ বড়ুয়া বলেন, কতিপয় ব্যক্তি ১৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে দুবাই প্রবাসী আবু হানিফ এর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যান। ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিম আবু হানিফ বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি র‍্যাব-৩ এর নজরে আসলে তাদের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে একাধিক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আল-আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার আসামি দীর্ঘদিন যাবৎ বন্দর ও বিভিন্ন এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানায়। এছাড়াও ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে বিভিন্ন থানায় তার নামে ১২টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।
বিআরএসটি/এসএস

Related posts

কলারোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান

News Desk

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুর

News Desk

১৯৩টি ইউক্রেনিয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

News Desk

বনানীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

brs@admin

লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ৬ বন্ধু আটক

News Desk

ফরিদপুর নামেই বিভাগ হবে, বিভাগের সাথে সিটি কর্পোরেশন হবে : শফিকুর রহমান

News Desk
Translate »