31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

পাকিস্তানে ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই কর্মকর্তা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে দায়িত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ মে) ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে পাকিস্তানি কর্মকর্তারা জোর দিয়ে বলেন, ইসলামাবাদে কর্মরত ভারতীয় হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই কূটনৈতিক দায়িত্বের গণ্ডির মধ্যে থাকতে হবে এবং তাদের সুযোগ-সুবিধার অপব্যবহার করা যাবে না।

ভারতের পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘোষণা দিলো পাকিস্তান । ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে এবং তাকেও ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়।

বিআরএসটি/ এসএস

Related posts

১৯৩টি ইউক্রেনিয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

News Desk

তোমরাই সুপারম্যান আর সুপারওম্যান – তরুন প্রজন্মকে বললেন ড. ইউনূস

brs@admin

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

News Desk

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার

brs@admin

রাঙামাটিতে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

News Desk

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

News Desk
Translate »