31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মমতাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পরদিন ১৩ মে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর-১০ নং গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায়। পরে তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওইদিন দিবাগত রাত ৩টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহের সন্ধান পান তিনি। পরে সন্তানের মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম এ মামলার ৪৯ নং এজাহারনামীয় আসামি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না : ড. সালেহউদ্দিন

brs@admin

ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প

News Desk

সারাদেশে আরও ১৫৩৩ জন গ্রেফতার

brs@admin

নির্বাচন বিলম্বের অর্থ সবাইকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া : দুদু

News Desk

নিউজিল্যান্ডে ফিলিস্তিনের পক্ষে হাজার হাজার মানুষের মিছিল

News Desk

বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, সেপ্টেম্বরে শুরু কার্যক্রম

News Desk
Translate »