33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: আলী রীয়াজ

বিআরএস টাইমস: জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয় বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

শনিবার (৩ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে এদিন ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে এ কথা বলেন আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন, ‘দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেয়ারও মানসিকতা থাকতে হবে।’

সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট এজেন্ডা নেই জানিয়ে আলী রীয়াজ বলেছেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, সহায়তাকারী ভূমিকা পালন করা। সবাইকে একত্রে জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে ঐকমত্যগুলো চিহ্নিত করা, সেগুলোর বাস্তবায়ন করার পথ খুঁজে বের করা। সেটা আমাদের সকলের জন্য প্রয়োজন।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

ঢাকা/বিআরএসটি/আরএন

Related posts

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি

brs@admin

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় আগাম জামিন আবেদন নাকচ

News Desk

১৪ জেলায় ঝড়ের আশঙ্কা

brs@admin

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

News Desk

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: শত্রু-মিত্রদের সমালোচনার আভাস

News Desk

‘ভুয়া’ টিসিবি কার্ডের বদলে কৃষকেরা স্মার্ট কার্ড পাবেন: খাদ্য উপদেষ্টা

brs@admin
Translate »