BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি লকড

বিআরএস টাইমস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সোমবার (২১ এপ্রিল) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের জাতীয় পরিচয়পত্র ‘লক’ করা হয়েছে এটা সঠিক।তবে নামের তালিকাটা বলা সম্বব নয়।’

এদিকে, ইসি’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, এনআইডি লক করা ব্যক্তিরা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনআইডি লকের অর্থ হলো এ তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না। এর ফলে বিভিন্ন সেবা পেতে এই ১০ জনের এনআইডি’র তথ্য যাচাই বা সংশোধন করার সুযোগ থাকবে না। যেসব প্রতিষ্ঠান ইসির সঙ্গে এনআইডি সেবার বিষয়ে চুক্তিবদ্ধ, তারা লক করা এনআইডি’র তথ্য দেখতে পাবেন না।

ঢাকা/বিআরএসটি/আরএন

Related posts

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি: ড. কামাল হোসেন

News Desk

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

brs@admin

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় জামাতের নিন্দা, জড়িতদের শাস্তি দাবি 

News Desk

‘মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ : ডিএমপি কমিশনার

brs@admin

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

News Desk

ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

News Desk
Translate »