31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

৪ দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

রবিবার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

যাওয়ার আগে, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। তিনি শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। গুতেরেস শনিবার সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন। দুপুরে ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে করেন বৈঠক। বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আসেন যৌথ সংবাদ সম্মেলনে। এরপর ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে ঢাকার কর্মসূচি শেষ করেন জাতিসংঘ মহাসচিব।

বিআরএসটি/জেডএইচআর

Related posts

৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকা দরে চাল : খাদ্য উপদেষ্টা

News Desk

সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতে আমির নিহত

News Desk

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

News Desk

আ’লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৩০, ককটেল উদ্ধার

News Desk

ত্রিশালে বিশ্বমানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা: বিমানমন্ত্রী

News Desk

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য মন্ত্রণালয়ের বর্ণাঢ্য কর্মসূচি

brs@admin
Translate »