বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। অল্প সময়ের ক্যারিয়ারে অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। মৃত্যুর তিন দশক পরও কেন এতটা জনপ্রিয় সালমান শাহ? তার অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও সিনেমার কোন বিষয়গুলো তাকে আজও দর্শকের কাছে অমর করে রেখেছে জানুন এই ভিডিওতে।
সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছে অগণিত ভক্ত। বাংলা চলচ্চিত্রে তার অবদান, জনপ্রিয়তা এবং অকালমৃত্যুর পরও তার অমলিন স্মৃতি নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।

