BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও সাত শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ২২১ শিশুর। আর হামে আক্রান্ত হয়েছে ৬৬ শিশু। রোববার (৭জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সরকারের তথ্য অনুয়ায়ী, হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে এক, ময়মনসিংহে এক, খুলনায় এক শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫২৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু। হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬২০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯ হাজার ১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬০ হাজার ৮৪ শিশু বাড়ি ফিরেছে।

Related posts

রোমে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

brs@admin

সুইডিশ রুনিকে দলে নিলো বার্সেলোনা

News Desk

প্রচারের প্রথম দিনেই ঢাকা-১৫ আসনে জামায়াতের গণসংযোগ ও জনসভা

News Desk

বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত

brs@admin

ভেনেজুয়েলায় মার্কিন তেল কোম্পানি পাঠানোর ঘোষণা ট্রাম্পের

News Desk

কেন বিয়ে করেননি, জানালেন সালমান খান!

brs@admin
Translate »