BRS TIMES
জাতীয় সংসদ
অর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (৭জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে। উল্লেখ্য, প্রতিবছর জুন মাসে জাতীয় বাজেটের ওপর আলোচনার জন্য সংসদ অধিবেশন বসে, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। আসন্ন অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে এবং এর ওপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে, যা শেষ হয় গত ৩০ এপ্রিল।

Related posts

টকশোতে বাগযুদ্ধের পর তুষার-রাশেদের পাল্টাপাল্টি পোস্ট

News Desk

যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব-বুবলী, যা বললেন অপু বিশ্বাস

News Desk

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

News Desk

টাঙ্গাইলে জেলা মৎস্যজীবী লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ

News Desk

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

News Desk

বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে, বাংলাদেশি টাকায় ভরি প্রায় ২ লাখ ৬ হাজার

News Desk
Translate »