25.7 C
Bangladesh
Wednesday, July 22, 2026
BRS TIMES
দেড় মাসের দুধের সন্তানকে কোলে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী
রাজনীতি

দেড় মাসের সন্তানকে কোলে নিয়েই কারাগারে যুব-মহিলা লীগ নেত্রী!

দেড় মাসের দুধের সন্তানকে কোলে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী । তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে বেলা দুইটার দিকে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
শুনানিতে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, শিল্পী বেগমের দেড় মাস বয়সী পুত্রসন্তান রয়েছে এবং তার সিজারিয়ান অস্ত্রোপচার হয়েছে, তাই যেকোনো শর্তে জামিন প্রার্থনা করেন। তবে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকাল ৩টা ১২ মিনিটে আদালত থেকে বের করার সময় তিনি কাঁদছিলেন। পরে তার কোলে দেড় মাস বয়সী সন্তানকে তুলে দেওয়া হয়। আদালতের বারান্দায় বেঞ্চে বসে শিশুকে দুধ খাওয়ান তিনি। এরপর সন্তানকে কোলে নিয়েই তাকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তিনি বলেন, রাজনৈতিক কারণে সন্তানসহ তাকে কারাগারে যেতে হচ্ছে।

Related posts

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস

brs@admin

শিবিরের ক্যাম্পেইন ‘থিংক ব্যাক টু ৩৬ জুলাই’

brs@admin

শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

brs@admin

একদল মুক্তিযুদ্ধ, আরেক দল চব্বিশ বিক্রি করছে

News Desk

ডা. শফিকুর রহমানের সঙ্গে গোয়েন লুইসের সাক্ষাৎ

News Desk

রাজনীতিতে ফিরবেন না খালেদা জিয়া

brs@admin
Translate »