BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প

ইসরাইলকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া দখলদার ইসরাইলকে সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান হিসেবেও অভিহিত করেছেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরাইলকে নিয়ে প্রশংসামূলক পোস্ট দেন ট্রাম্প।  খবর টাইমস অব ইসরাইলের।

তিনি বলেন, ‘ইসরাইলকে মানুষ পছন্দ করুক আর না করুক, তারা যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।’

ট্রাম্প লেখেন, ‘মানুষ ইসরাইলকে পছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য এক মিত্র, তা প্রমাণ করে দেখিয়েছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে যখন পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরাইল সেখানে ঠিক উল্টো; তারা সর্বশ্ব দিয়ে লড়াই করতে জানে এবং তারা জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়।’

এই পোস্টের মাধ্যমে ইউরোপের দেশগুলোর প্রতি ইঙ্গিত করেছেন ট্রাম্প। কারণ ইউরোপীয়রা ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা

brs@admin

হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজে সোপা অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম

brs@admin

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

News Desk

তুরস্কের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান

News Desk

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

News Desk

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

News Desk
Translate »