সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনাম

কাপ্তাইয়ের রাইখালীতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার সংলগ্ন মাঝিপাড়া বটতলা নামক স্থানে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের ১০ হতে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে এই আগুনের ঘটনা ঘটতে পারে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন. চন্দ্রঘোনা থানার এসআই টিটু চন্দ্র দাশের সঙ্গীয় ফোর্স এবং রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন এর নেতৃত্বে ফায়ার সার্ভিস এর কর্মীরা ভোর সাড়ে ৪ টার দিকে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে এই আগুনের ঘটনা ঘটতে পারে।
বিআরএসটি/ এমএ

Related posts

ডা. শফিকুর রহমানের সঙ্গে গোয়েন লুইসের সাক্ষাৎ

News Desk

চাঁদপুরে মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, ৪ জন নিহত

News Desk

তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ

News Desk

শিগগির প্রকাশ হবে এসএসসির ফলাফল

brs@admin

রাজধানীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

News Desk

হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল : ইরান

brs@admin
Translate »