রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

সভায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফুল উল হাসান।

সভায় জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘সরকার ঘোষিত উন্নয়ন পরিকল্পনা মাঠপর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সময়মতো প্রকল্প বাস্তবায়ন ও জনগণের সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’ তিনি উন্নয়ন প্রকল্পের কাজে গতি বাড়ানোর পাশাপাশি গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাপস কুমার পাল, সিভিল সার্জন ওফি, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন, এ ছাড়া পানি উন্নয়ন বিভাগ, বি আই, ডব্লিউ টি এ, বি আই ডব্লিউ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সমাজ সেবা, মহিলা অধিদফতরের, জেলা সমবায়, বিদ্যুৎ, পল্লি বিদ্যুৎ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
উপস্থিত কর্মকর্তারা চলমান উন্নয়ন প্রকল্প, বাজেট বাস্তবায়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
বিআরএসটি/ এমএ

Related posts

নুরের ওপর হামলা, গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল

News Desk

ধার নিয়ে পুরোনো ঋণ পরিশোধ করছে সরকার

News Desk

জুলাই হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতারা কীভাবে পালাল : উপদেষ্টা রিজওয়ানা

News Desk

সুনির্দিষ্টভাবে অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি : আলী রীয়াজ

brs@admin

হাসনাতের পোস্টের জবাবে দুদক’র বিবৃতি

brs@admin

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

brs@admin
Translate »