শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

বিএনপিকে জার্মানির অভিনন্দন, ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের অঙ্গীকার

নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আজ অভিনন্দন জানিয়েছে জার্মানি। একই সঙ্গে তারা বাংলাদেশের ভোটারদের অর্থবহ গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশংসা করে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে।

ঢাকাস্থ জার্মান দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাই’।

নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশের জনগণের সক্রিয় অংশগ্রহণেরও প্রশংসা করেছে জার্মান সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, ‘নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক সম্পৃক্ততার যে অর্থবহ প্রকাশ ঘটেছে, তার জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই এবং নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানাই।’

নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জার্মানি।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখতে নতুন সরকার ও জাতীয় সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে জার্মানি।

Related posts

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ

News Desk

জাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

brs@admin

যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করছে তারাও পালাবে: মেয়র শাহাদাত

News Desk

কারওয়ান বাজার এলাকা থেকে ৩০ জন গ্রেফতার

News Desk

খুলনায় ওসিসহ ১০ পুলিশের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

brs@admin

মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

brs@admin
Translate »