শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

নেত্রকোণায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব

“শিল্পের মানুষ আছি যত, আধিপত্যের কাছে নাই নত”—এ প্রতিপাদ্যে জেলায় দিনব্যাপী ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত হচ্ছে।

নেত্রকোণা সাহিত্য সমাজের আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় জেলা শহরের মোক্তারপাড়ায় বকুলতলায় অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নেত্রকোণা জেলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার এক উর্বর ভূমি। প্রকৃতির নতুন সাজের মতো আমাদের হৃদয়েও বসন্তের দোলা লাগে। আমাদের নিজস্ব শিল্প-সংস্কৃতিকে সযত্নে ধরে রাখতে হবে এবং অপসাংস্কৃতির আগ্রাসন থেকে আমাদের ঐতিহ্য রক্ষায় সর্বদা সতর্ক থাকতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ বসন্তের এই প্রথম সকাল আমাদের আন্দোলিত করেছে। জেলায় নির্বাচনে কোথাও কোনো অনিয়ম বা জাল ভোট হয়নি। সারাদেশে কোথাও কোনো প্রাণহানি ঘটেনি, যা আমাদের সকলের ঐক্যবদ্ধ অর্জন।”

নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা প্রশাসক পত্নী শাম্মি আক্তার সোনালী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা ও অ্যাডভোকেট মাহফুজুল হক।

উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মাধ্যমে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হয়। এরপর ৫২-এর ভাষা শহীদ, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে বকুলতলা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মোক্তারপাড়ায় একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি পরিবেশনা চলছে, বিকেলের পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং এ বছর মনোনীত ব্যক্তিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে

এ বছর ২৯তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বরেণ্য কবি আব্দুল হাই শিকদার (বাংলা কবিতা) এবং বিশিষ্ট গবেষক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুম (শিক্ষা ও গবেষণা)।

Related posts

গাজায় ইসরায়েলী হামলাশ ৬০ ফিলিস্তিনির প্রাণহানি

News Desk

২ ফেব্রুয়ারি হাসিনা-টিউলিপ-রাদওয়ানের দুর্নীতি মামলার রায়

News Desk

ভারতের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল: ট্রাম্প

News Desk

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

News Desk

গাজা যুদ্ধবিরতি আলোচনায় সম্মত ইসরাইল

brs@admin

ইসরাইলের গাজা আগ্রাসনে ১ লাখ ফিলিস্তিনি নিহত: হারেৎজ

brs@admin
Translate »