28.6 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

বরিশালে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা।

আজ বুধবার বেলা ১১টায় জেলার সদর উপজেলা পরিষদ থেকে সিটি কর্পোরেশন এলাকা ও ১০ টি ইউনিয়নের কেন্দ্র গুলোতে নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া বরিশালের সংসদীয় আসন গুলোতেও উপজেলা পরিষদ থেকে সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা সদস্যদের হাতে নির্বাচনের সরঞ্জাম তুলে দেয়া হয়। তারা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

সরঞ্জাম নিতে আসা প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছে তারা নির্বাচনের সব সরঞ্জাম বুঝে নিয়েছেন। এর মধ্য অমুছনীয় কালী, ভোটার লিষ্ট, ভোটের বাক্স, সহ ১৮ টি সরঞ্জাম রয়েছে। তাদের সঙ্গে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছে। সুষ্ঠ ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্নের লক্ষে তারা কাজ করবেন বলে জানান।

জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২৬ হাজার ৭৩৮জন আর পুরুষ ভোটার ১১ লাখ ৫৮হাজার ২২০জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ২০ জন।

৬ টি সংসদীয় আসনে বরিশালের মোট ভোট কেন্দ্রে-৮৩৩ টি। এর মধ্যে অতি গুরুত্বপূর্ন ২৫৫, গুরুত্বপূর্ন ২৩৬, সাধারন ৩৪২ টি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মানজুরা মুশাররফ জানিয়েছেন তারা নির্বাচনের সকল সরঞ্জাম প্রিজাইডিং অফিসারকে বুঝিয়ে দিয়েছেন।

Related posts

চট্টগ্রামে যুবলীগের ২ কর্মী গ্রেফতার

News Desk

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমলো

News Desk

২২ ডিসেম্বর জকসু নির্বাচন

News Desk

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে : প্রধান উপদেষ্টা

brs@admin

প্রতিদিন ২৭ লাখ টাকা লোকসান গুনছে কর্ণফুলী টানেল

News Desk

হাসিনার বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না : শাহজাহান

News Desk
Translate »