31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিআরএসটি) : খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার প্রতিযোগিতার ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

উপাচার্য তার বক্তব্যে বলেন, বিতর্কের মতো প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল একাডেমিক জ্ঞানেই নয়, বরং নেতৃত্ব ও নাগরিক সচেতনতার দিক থেকেও সমৃদ্ধ হয়।

তিনি বলেন, ফাইনালের বিতর্কের বিষয় ‘জলবায়ু এবং ভবিষ্যৎ ভাবনা’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, যেখানে প্রতিবছর কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবিলা করতে হয়। ভৌগোলিক অবস্থান ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এসব দুর্যোগের অন্যতম কারণ।

তিনি আরও বলেন, আমাদের সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে আসছে। তাই জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের বিতর্কের মাধ্যমে জোরালো কণ্ঠে কথা বলতে হবে এবং সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে।

এ ধরনের শিক্ষাবান্ধব প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি নৈয়ায়িক এবং সার্বিক সহযোগিতার জন্য এডামস্ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, এডামস্ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস. এম. আলী আসলাম।

নৈয়ায়িকের সভাপতি হিজবুল্লাহ তামিমের সভাপতিত্বে ও আফসানা জান্নাতী অনন্যা ও মুজাহিদ ইসলাম অর্ণবের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফাওজিয়া ফারিয়া জেবা, মাহাজাবীন রহমান আরশী ও বুশরা হোসেইনের দল। রানার্সআপ হয় রাজিয়া সুলতানা, নওশিন ইসলাম ও মোঃ জাহিদুল হাসানের দল।

প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন ফাওজিয়া ফারিয়া জেবা এবং ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন রাজিয়া সুলতানা।
বিআরএসটি/ এমএ

Related posts

ইসরায়েলি ষড়যন্ত্র রুখতে ইসলামি দেশগুলোকে আরাগচির ঐক্যের ডাক

News Desk

জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য : প্রেস সচিব

News Desk

সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে: ফারুক

News Desk

১১ আগস্ট সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

brs@admin

চক্রান্তকারীরা আমিরের এক্স একাউন্ট হ্যাক করেছে : জামায়াত

News Desk

নিয়োগকর্তা বললে চলে যাবো : শিক্ষা উপদেষ্টা

News Desk
Translate »