20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

ঝিনাইদহে মাদক ও অস্ত্রসহ নারী গ্রেফতার

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে মাদক ও বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাত ১টার দিকে হরিণাকুন্ড পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত তাছলিমা আক্তার ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারী হোসেন আলীর বাড়িতে অভিযান চালানো হয়। হোসেন আলী ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ সময় দুই কেজি গাঁজা ও ৮টি রাম দা-সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার কে গ্রেফতার করে র‌্যাব-৬।

র‌্যাবের কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন আলী পলাতক রয়েছেন। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি বলেন, র‌্যাব-৬ এর পক্ষ থেকে হরিণাকুণ্ডু থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

নতুন করে বিক্ষোভ শুরু হলো ইরানে

News Desk

সুনির্দিষ্টভাবে অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি : আলী রীয়াজ

brs@admin

বিপিএলের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান

News Desk

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

News Desk

ওয়াশিংটনে যাওয়ার কথা জানালেন জেলেনস্কি

News Desk

কলকাতায় জয়া আহসানের নিয়মিত অভিনয় নিয়ে প্রতিবাদ তৃণমূল নেত্রীর

News Desk
Translate »