শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

নাসীরউদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাতের প্রতিক্রিয়া

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে হামলার ঘটনা ঘটেছে। এসময় তার ওপর ডিম নিক্ষেপও করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার সোয়া ১টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমার ভাই নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী বিগত ফ্যাসিস্ট বিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা। পাটেয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা! এটা কি আপনাদের প্ল্যানের অংশ?’

ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে হাসনাত বলেন, ‘ঢাকা-৮ আসনের ভোটারগণ, এবার আপনারা সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা বানানো, নেতাকর্মীদের রক্তের ওপর বসে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন কিনা। যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারে না, তারা কীভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে?’

শেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘গুন্ডা-পান্ডার অভিভাবকদের হাতে, লুটেরা-মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যতকে তুলে দিয়েন না। নিজেদের অধিকার ও নিজেদের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হোন।’
বিআরএসটি/এসএস

Related posts

১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস, যা লিখেছেন হিলারি ক্লিনটন

brs@admin

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ইসির

News Desk

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চলছে: রিজভী

News Desk

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তিন আসামির খালাসে ক্ষুব্ধ আছিয়ার মা

brs@admin

খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

News Desk
Translate »