29.4 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
Uncategorizedঅন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন স্পেনের রাজা ও রানি

স্পেনের রাজা ও রানি  গতকাল মঙ্গলবার দেশটির ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সপ্তাহান্তে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪২ জন নিহত হয়।
মর্মান্তিক এ দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। গত রোববার গভীর রাতে মালাগা থেকে মাদ্রিদগামী রেল কোম্পানি ইরিও পরিচালিত একটি ট্রেন দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলের আদমুজের কাছে লাইনচ্যুত হয়।
এই ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় শহর হুয়েলভা অভিমুখী আসতে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়ে লাইনচ্যুত হয়।
আন্দালুসিয়ার আঞ্চলিক সরকার জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে আরও একটি মরদেহ পাওয়া যাওয়ায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে।
আঞ্চলিক সরকার জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় ১২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে ৩৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে চার শিশুও রয়েছে।
দেশটির রাজা ফিলিপ ষষ্ঠ ও রানি লেতিসিয়া জরুরি সেবাকর্মীদের সঙ্গে ট্রেন দুর্ঘটনাস্থলে করমর্দন করেন।
এখানে  ৫০০ জনেরও বেশি যাত্রী বহনকারী দুইটি ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ পড়ে আছে।
এরপর তারা নিকটবর্তী কর্ডোবা শহরের একটি হাসপাতাল আহতদের দেখতে যান। এই হাসপাতালে দুর্ঘটনায় আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করেন।
দুর্ঘটনায় পা ভেঙে যাওয়া পর্তুগিজ নাগরিক সান্তিয়াগো সালভাদোর বলেন, ‘তিনি বেঁচে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।’
স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, রেলের ভাঙা অংশটি দুর্ঘটনা ঘটিয়েছে নাকি দুর্ঘটনার ফলে ভেঙেছে, তা নিয়ে তদন্ত চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

৬ মাসে রেকর্ড পরিমান স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে শাহজালাল বিমানবন্দরে

brs@admin

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, ৬ নেতাকর্মী গ্রেফতার

News Desk

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তিন আসামির খালাসে ক্ষুব্ধ আছিয়ার মা

brs@admin

একনেকে নতুন ৩টিসহ ৯ প্রকল্প অনুমোদন

News Desk

দুই কি.মি রাস্তায় তিন যুগের ভোগান্তি

News Desk

বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৫০ হাজার ডলার

brs@admin
Translate »