20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে দেশব্যাপী ৫৬ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনান, ইইউ মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে।

তিনি বলেন, পর্যবেক্ষকরা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করবেন।

পর্যবেক্ষকরা দেশের ৬৪টি জেলায় শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও কার্যক্রম চলাবেন বলে জানানো হয়। নির্বাচন ঘনিয়ে এলে আরও ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের দুশো’র মত পর্যবেক্ষক মাঠে থাকবেন।

নির্বাচন শেষ হওয়ার পর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
বিআরএসটি/এসএস

Related posts

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

brs@admin

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

News Desk

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

News Desk

পূজা নিয়ে গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা: ফরিদপুরের এসপি

News Desk

রাজনৈতিক দলগুলোর অনুভূতি ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন : আলী রীয়াজ

brs@admin

বাংলাদেশ উইথাউট আওয়ামী লীগ, শাহবাগ ব্লকেডের আগে হাসনাত আব্দুল্লাহ

brs@admin
Translate »