27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে ইটভাটাকে একলাখ টাকা জরিমানা

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে একটি ইটভাটার মালিককে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট গুঁড়িয়ে দেয়া হয়। মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে বলেশ্বর নদীর তীরবর্তী ‘মক্কা ব্রিকস’ এ অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম জানান, অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে ‘মক্কা ব্রিকস’ -এর মালিক মো. ইউসুফ মুন্সিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় একলাখ টাকা জরিমানা এবং একই সাথে অবৈধ ইট গুঁড়িয়ে দেয়া হয়েছে।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

মিটফোর্ড-বাবুবাজারে ডিএমপির অভিযানে চারজন গ্রেপ্তার

News Desk

মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেফতার ২

brs@admin

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

News Desk

গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের গ্যাংস্টারসুলভ মানসিকতার পরিচয় : উ. কোরিয়া

News Desk

বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত : কিয়াক সুং

brs@admin

আবারও বাড়লো স্বর্ণের দাম

News Desk
Translate »