20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে মাদকসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেপ্তারকৃত কারবারির নাম আজিজার রহমান (৪২)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বারাইতারী এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নাওডাঙ্গা ইউনিয়নের বারাইতারী এলাকায় আজিজার রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. বজলার রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

আমরা যেনতেন নির্বাচন চাই না : জামায়াত আমির

brs@admin

প্রভাবমুক্ত নির্বাচনের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই : এ্যাড. এনামুল

News Desk

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে ব্যাংককে বিক্ষোভ সমাবেশ

brs@admin

পঞ্চগড়ে ছাত্রদলকর্মী হত্যার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

News Desk

সাবেক প্রধান বিচারপতি খায়রুল কারাগারে

News Desk

প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক

News Desk
Translate »