20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

সিরিয়ার আলেপ্পোতে ৩০০ কুর্দি আটক

সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর সেনাবাহিনীর দখলে যাওয়া শেষ জেলা থেকে ৪ শতাধিক কুর্দি যোদ্ধাকে সরিয়ে নিয়েছে। এছাড়া ৩০০ কুর্দিকে আটক করেছে বলে রোববার জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

আলেপ্পো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এএফপি’কে বলেন, ৩৬০ জন যোদ্ধা এবং ৫৯ জনের বেশি আহতকে শেখ মাকসুদ এলাকা থেকে উত্তর-পূর্বাঞ্চলে কুর্দিদের স্বায়ত্তশাসিত অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আরো ৩০০ কুর্দিকে আটক করা হয়েছে।

এএফপি’র একজন সংবাদদাতা সরেজমিনে দেখেন, শেখ মাকসুদ এলাকা থেকে সরকারি বাহিনীর পাহারায় কুর্দি পুরুষদের বহনকারী বাসগুলো রাতের বেলায় বের হয়ে যাচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

যুদ্ধের পর প্রথমবারের জনতার সামনে এলেন খামেনি

brs@admin

লোকালয়ে আসা হরিণ উদ্ধার পরবর্তী বনে অবমুক্ত

News Desk

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ত্রিশজন আহত

News Desk

মার্কিন সেনাবাহিনীতে ‘গুপ্তচর’ নিয়োগের অভিযোগে দুই চীনা গ্রেপ্তার

brs@admin

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত

brs@admin

যুক্তরাজ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা মাইক্রোসফটের

News Desk
Translate »