26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলার লালমোহন উপজেলায় সুপারি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. তামিম নামে ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু তামিম একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালামুল্যাহ এলাকার মো. রফিকের ছেলে।

জানা গেছে, রোববার সকালে দাদার সঙ্গে চাল গুড়ি করতে স্থানীয় একটি রাইস মিলে যায় শিশু তামিম। সেখানে যাওয়ার পর রাইস মিল সংলগ্ন বাগানের একটি সুপারি গাছের সঙ্গে টানানো রশি নিয়ে খেলছিল সে। চাল গুড়ি করার পর তামিমের কোনো সাড়া-শব্দ না পেয়ে বাসায় চলে যান বৃদ্ধ দাদা। তবে কিছু সময় পর ওই বাগানে শিশু তামিমকে একটি সুপারি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন পাশের সড়ক দিয়ে যাওয়া এক অটোরিকশা চালক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ জারি করেছে ইসি

News Desk

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত

News Desk

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া-চিকিৎসাভাতা দ্বিগুণ করার প্রস্তাব

News Desk

মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

brs@admin

কলম্বিয়ার ছুরিকাঘাতের ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার : ফ্যাক্টওয়াচ

brs@admin

২ দিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

News Desk
Translate »