শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ইসির

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি) ।

ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠি থেকে এ কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানা সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ এ আপিল বিভাগের ৫ জানুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।’

চিঠিতে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘পাবনা-১ ও ২ আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।’
বিআরএসটি/এসএস

Related posts

যৌথ অভিযানে সীমান্তের শাহীন ডাকাতসহ ৩জন গ্রেফতার

brs@admin

পেট্রোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

News Desk

আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু

News Desk

ভূমিকম্পে কাঁপল দেশ

News Desk

ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ে

News Desk

হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতির শপথ গ্রহণ

News Desk
Translate »