26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনামসারাদেশ

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫১ পরীক্ষার্থী আটক

গাইবান্ধা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, এ অভিযোগে গতকাল সদর উপজেলায় ৩৭ জন, ফুলছড়ি উপজেলায় ২ জন এবং পলাশবাড়ি উপজেলায় ১২ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, জেলার ৪৩টি কেন্দ্রে মোট ২৭,৬৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩.৩০ টায় শুরু হয়ে ৪.৩০ টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রের হলরুমে অভিযান চালিয়ে সন্দেহভাজন প্রার্থীদের আটক করেন এবং তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। বেশিরভাগ ডিভাইস তাদের কানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। পরে কর্মকর্তারা আটক প্রার্থীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক প্রার্থীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বর্তমান ইসি মেরুদণ্ডহীন : নাসীরুদ্দীন পাটওয়ারী

News Desk

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করলেন ট্রাম্প

News Desk

কালো টাকা সাদা করার সুযোগ জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক: সিপিডি

brs@admin

শাকিব খানের সঙ্গে জোভানের ছবি, কারণ জানালেন অভিনেতা

brs@admin

বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ

brs@admin

আত্মগোপনে থেকে ঋতুপর্ণার জন্য কবিতা লিখলেন ফেরদৌস

brs@admin
Translate »