শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৪

রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আওয়ামী লীগের কর্মীসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মী হলেন, রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বেজোড়া এলাকার আব্দুল হামিদের ছেলে সেলিম রেজা (৩২)।

বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলার ৪ জন এবং অন্যান্য মামলার আসামি রয়েছেন ১২ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

২৩ মে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা হেফাজত ইসলামের

brs@admin

সরকারবিরোধী আন্দোলন শুরু করার নির্দেশ ইমরান খানের

brs@admin

ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত

News Desk

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

brs@admin

ঢাকার দুই সিটি করপোরেশনকে এক করার প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

brs@admin

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ নিহত ২

News Desk
Translate »