31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

মেহেরপুরে অস্ত্রসহ একজন আটক

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে অস্ত্রসহ বিল্লাল হোসেন ওরফে কটা (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করেন। আটক বিল্লাল হোসেন যতারপুর গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে।

মেহেরপুর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তার বাড়ি থেকে ৭.৬৫ মি.মি. একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বাড়ি থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক বিল্লাল হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিআরএসটি/এসএস

Related posts

শাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন অপু-বুবলী

brs@admin

দীপু দাসকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

News Desk

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

News Desk

অভিনয়ে ২৫ বছর পূর্তি, শাকিব খানকে নিয়ে অপু-বুবলীর আবেগঘন পোস্ট

brs@admin

লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

brs@admin

পাবনা মানসিক হাসপাতালে ৯ দালালের কারাদণ্ড

brs@admin
Translate »