শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের বৈধতা নিয়ে রিট

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী।আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এখনো তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন হতে পারে বলে দাবি করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কেনো অবৈধ নয় তা জানতে চেয়েও রুল জারির আবেদন করা হয়েছে।

বিআরএসটি/এসএস

Related posts

এনড্রিকের গোলে রিয়ালের জয়

brs@admin

স্বাধীনতাবিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় ছাত্রদলের গণস্বাক্ষর

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

News Desk

জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ

News Desk

পরীক্ষা মিস করা সেই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে : শিক্ষা উপদেষ্টা

brs@admin

গাজার যুদ্ধ বন্ধে মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

News Desk
Translate »