শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

বাংলাদেশে আইপিএল-এর সকল খেলার সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সকল খেলার সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আজ সোমবার এক তথ্যবিবরণীতে এ নির্দশনার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত ও আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।’

এ অবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক পত্রে জানানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিল ছাত্র-জনতা

brs@admin

সাঞ্জোগ গুপ্তা আইসিসির নতুন সিইও

brs@admin

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

News Desk

ডাকসু নির্বাচন: আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন

News Desk

বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

News Desk

সুদানে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

News Desk
Translate »