শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনব্যক্তির কারাদণ্ড

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় আজ ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শ্যালো মেশিন-চালিত তিনটি ট্রলির চালকদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলায় ধরলা নদী তীরবর্তী সোনাইকাজী এলাকায় অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করে।

দন্ডাদেশ প্রাপ্তরা হলেন— কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সমন্বয়পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৯), চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৪) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে ধরলা নদী থেকে বালু উত্তোলনকারি ব্যক্তিদের ধরতে নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারিদেও অনেকে দৌঁড়ে পালিয়ে গেলেও বালু ভর্তি ট্রলিসহ তিনজন চালককে আটক করা হয়।

আটককৃতরা হলেন আমিনুল ইসলাম, বাদশা মিয়া এবং রফিকুল ইসলাম।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ও ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন, ধরলা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাই নাই: আখতার

News Desk

লিটনকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

News Desk

উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ সাত্তারের ব্যক্তিগত : মির্জা ফখরুল

News Desk

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

News Desk

২১ আগস্ট গ্রেনেড হামলা: বৃহস্পতিবার আসামিপক্ষের ফের আপিল শুনানি

News Desk

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

News Desk
Translate »