26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

চাঁদপুরে মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, ৪ জন নিহত

ঘন কুয়াশার কারণে চাঁদপুরে মেঘনা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ নামে দুই লঞ্চের সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর সীমন্তবর্তী নীলকমল বাংলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার বেলা ২টায় চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল ও সদর ঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা এসব তথ্য নিশ্চিত করেন।

এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের নিহতরা হলেন- ভোলা লামোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ইসলাম ব্যাপারীর ছেলে আব্দুল গণি (৩৮), একই উপজেলার একই গ্রামের মো. কালু খাঁর ছেলে মো. সাজু (৪৫), কচুখালি গজারিয়া গ্রামের মিলনের স্ত্রী রীনা (৩৫) ও চরফ্যাশন উপজেলার আহিমেদপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. হানিফ (৬০)।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। ওই সময় ২জন নিহতসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল বলেন, রাত আনুমানিক পৌঁনে ৩ টার দিকে চাঁদপুর নৌ থানা পুলিশ ঘটনাস্থল যায়। সেখানে দুর্ঘনা কবলিত কোনো লঞ্চ পাওয়া যায়নি। লঞ্চগুলো ঘটনাস্থল ত্যাগ করে।
তবে অ্যাডভেঞ্চার-৯ সকালে বরিশাল থেকে ঝালকাঠি গেলে ঝালকাঠিতে জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জিদ ইবনে আকবর।
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকার ব্যবসায়ী শামীম বলেন, রাত আনুমানিক দুই টার দিকে নদীতে বিকট শব্দ হয়। সকালে নদী পাড়ে গিয়ে কোনো কিছুই পাওয়া যায়নি।
লঞ্চে থাকা যাত্রীরা জানায়, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর নৌ এলাকা অতিক্রম করছিল। ওই সময়ে ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে যাচ্ছিলো বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯। এসময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জাকির সম্রাট-৩ কে সজোরে ধাক্কা দেয়।
যাত্রীরা আরো জানায়, দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত এমভি জাকির সম্রাট-৩ যখন মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী এম.ভি কর্ণফুলী-৯ নামে অপর একটি লঞ্চ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, সর্বশেষ তথ্যানুযায়ি দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিহত সংখ্যা ৪ জন। সদরঘাট দুর্ঘটনা কবলিত লঞ্চটি পরিদর্শনে আসছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।
বিআরএসটি/এসএস

Related posts

প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট বাংলাদেশ

brs@admin

যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না : চিফ প্রসিকিউটর

News Desk

ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য ছিল বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ : সুপ্রিম কোর্ট

brs@admin

চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News Desk

অবৈধভাবে অবৈধ বালু ব্যবসায়ীকে জরিমানা

News Desk

১২ লাখ ইউরোর গহনা জব্দ, তদন্তের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী

News Desk
Translate »