27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, ঢাকা-১৫ আসন থেকে এখন পর্যন্ত জামায়াত আমিরের পাশাপাশি বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ প্রায় এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদিন। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন থেকে এদিন এখন পর্যন্ত ২১ জন মনোনয়নপত্র নিয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি এই জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।
বিআরএসটি/এসএস

Related posts

চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : খামেনি

News Desk

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মনিরামপুরে আলোচনা সভা

News Desk

১৫ দিনেও হদিস মিলেনি লক্ষ্মীপুরে নিখোঁজ ৪ জেলের

News Desk

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫% শুল্কারোপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

News Desk

ইরানকে কোনো প্রস্তাব দেইনি : ট্রাম্প

brs@admin

ইরানে ইসরাইলপন্থি ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর

News Desk
Translate »