31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

ওসমান হাদির মরদেহ আসবে সন্ধ্যায়

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশে আনা হচ্ছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণকারী এই বিপ্লবীর নিথর দেহ নিয়ে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ছাড়বে।

ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ওসমান হাদীর মরদেহবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিআরএসটি/এসএস

Related posts

কিউবার প্রেসিডেন্ট, দুই মন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

News Desk

যৌথবাহিনীর অভিযানে ৩ টন চাল উদ্ধার

News Desk

খাটের নিচে মিলল জেলে পুনর্বাসনের চাল

News Desk

১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস, যা লিখেছেন হিলারি ক্লিনটন

brs@admin

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ : প্রেস উইং

brs@admin

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন

brs@admin
Translate »