Wednesday, September 23, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সাতক্ষীরায় আদালতের সাবেক পিপি লতিফের ও তার ছেলের মঞ্জুর

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌশলী আব্দুল লতিফের ৪দিন ও তার ছেলে মো: রাসেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাতক্ষীরার অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ রিমান্ড মঞ্জুর করেন।

সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের হুমায়ুন কবির ও তার ভাই হাবিবুর রহমান হবি হত্যা মামলায় পিতা ও পুত্রকে পৃথক মামলায় পাঁচদিন করে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে, আদালত থেকে জেলহাজতে নেওয়ার পথে আব্দুল লতিফ ও তার ছেলের ওপর পচা ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।

আদালত সূত্রে জানা যায়,২০১৯ সালের ৫ সেপ্টেম্বর গভীর রাতে কুচপুকুর গ্রামের হুমাযুন কবিরকে কাশেমপুর বাইপাস সড়কে ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর থানার তৎকালীন পরিদর্শক মহিদুল ইসলামকে প্রধান আসামী ও তৎকালীন সরকারি কৌশলী আব্দুল লতিফকে ৫নং আসামীসহ মোট ৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আজগার আলী। মামলা নং-১২,তাং ০৩/০৯/২৪।

অপরদিকে, একই গ্রামের হাবিবুর রহমান হবি হত্যা মামলার ৩০ নং আসামী আব্দুল লতিফের ছেলে মো: রাসেল। মামলা নং-২৩। তাং-১২/০৯/২৪
সাতক্ষীরা আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী তোজাম্মেল হোসেন তোজাম জানান, আব্দুল লতিফের কুকর্ম ফাঁস হতে শুরু করেছে। সরকারি কৌশলী হিসেবে তিনি যে ক্ষমতার অপব্যবহার করেছেন,সেটা নজিরবিহীন। পিতা-পুত্রকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মামলায় সরকার পক্ষে ছিলেন, সরকারি কৌশলী আব্দুস সাত্তার,অতিরিক্ত সরকারি কৌশলী তোজাম্মেল হোসেন তোজাম, অতিরিক্ত সরকারি কৌশলী এড এবিএম সেলিম প্রমুখ।
অপরদিকে, আসামী পক্ষে ছিলেন এড. শফিউল ইসলাম শফি।

প্রসঙ্গত,১২ ডিসেম্বর সকালে খুলনার বয়রা এলাকা থেকে আব্দুল লতিফ ও তার ছেলে মো: রাসেলকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বিআরএসটি/এসএস

Related posts

টিউলিপের আইনজীবীকে বাংলাদেশের মামলা সম্পর্কিত তথ্য দেওয়া হয়নি: স্কাই নিউজ

News Desk

আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

News Desk

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

News Desk

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত

News Desk

ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য ছিল বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ : সুপ্রিম কোর্ট

brs@admin

সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

brs@admin
Translate »