25.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

ঐকমত্য কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে : সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকায় বিএনপি হতাশ জানিয়ে বলেছেন, কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা কিন্তু কমিশন যে সমস্ত সুপারিশ দিয়েছে তাতে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না।

বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের একটি অনালোচিত প্রভিশন সেখানে অন্তর্ভুক্ত করে আরপিও অধ্যাদেশ পাস হয়েছে, সেটা এখন অধ্যাদেশ হওয়ার অপেক্ষায় রয়েছে। আগে জোটভুক্ত যেকোনো রাজনৈতিক দলের স্বাধীনতা ছিল—জোটের প্রতীকে অথবা নিজস্ব প্রতীকে নির্বাচন করার। কিন্তু হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিলো জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। এতে একটি রাজনৈতিক দল সমর্থন দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায়। সরকার যেনো নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের কর্মকাণ্ডে জাতি আশ্বস্ত হতে পারে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কমিশন, সরকার ও আরও কয়েকটি রাজনৈতিক দল একপক্ষই মনে হয়েছে। জাতির পক্ষে বিএনপি একাই লড়াই করেছে।
বিআরএসটি/এসএস

Related posts

বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে — আইন উপদেষ্টা

brs@admin

চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না : শফিকুল আলম

brs@admin

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস

brs@admin

সাতক্ষীরায় আদালতের সাবেক পিপি লতিফের ও তার ছেলের মঞ্জুর

News Desk

মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

দেশ বদলাতে চাইলে বদলাতে হবে পরিচালনা পদ্ধতি: ড. ইউনূস

brs@admin
Translate »