শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১ ও ভোটকক্ষ ২,৪৪,৬৪৯টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশের ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। আমরা আজ চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা ঠিক করেছি।’

তিনি আরও জানান, পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭ এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২ কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯। এটাই চূড়ান্ত ভোটকেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা।

ইসি সচিব বলেন, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি, যেখানে ভোটকক্ষ থাকবে প্রায় ১২ হাজারের মত। অর্থাৎ একটি ভোটকেন্দ্রে গড়ে ৩ হাজার ভোটার থাকবে। এটি ক্যাচমেন্ট এরিয়া হিসেবে ধরা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

নোমান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করলো দুদক

News Desk

বেগম খালেদা জিয়া আর নেই

News Desk

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

News Desk

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

News Desk

কবর দেওয়ার জায়গা নেই গাজায়

News Desk

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অস্ত্র ও মাদকদ্রব্য বহন নিষিদ্ধ

News Desk
Translate »